ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল।
ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া, কমিশনের প্রস্তুতি ও গণতন্ত্রে উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
ছয় সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব ফ্রান্সিস ভেন্দ্রেল।
প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা এবং দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এসকে/২১৪৬ঘ.
bdnews24