ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না- তা নিয়ে সন্দেহ দূর হয়নি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার।
সোমবার তিনি বলেছেন "আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করেছি। জানি না কোথায় কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফল পাল্টে দেওয়া হবে। এ সন্দেহ এখনও যায়নি।"
বাংলাদেশ ইঞ্জিনিয়ারস ইন্সস্টিটিউট এর নব নির্বাচিত কমিটির প্রতিনিধি দল সোমবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন।
'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' রুখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নির্বাচন নিয়ে বহু খেলা, বহু ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র থেকে জনগণ যেন মুক্তি পায়, ভোটের অধিকার ফিরে পায়।"
সাবেক প্রধানমন্ত্রী আশ্বাস দেন, "ষড়যন্ত্রের জাল ছিণ
bdnews24