২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন জেলায় মনোনয়নপত্র জমা চলছে

সংসদ নির্বাচনে চট্টগ্রাম, নড়াইল, সিলেট ও বরিশালে এ পর্যন্ত ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি), জাসদ (ইনু), জাসদ (রব), কল্যাণ পার্টি, এলডিপি, বিকল্প ধারা ও স্বতন্ত্র প্রার্থীরা শনিবারও মনোনয়নপত্র জমা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে চট্টগ্রাম, নড়াইল, সিলেট ও বরিশালে এ পর্যন্ত ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি), জাসদ (ইনু), জাসদ (রব), কল্যাণ পার্টি, এলডিপি, বিকল্প ধারা ও স্বতন্ত্র প্রার্থীরা শনিবারও মনোনয়নপত্র জমা দেন। আগের তফসিল অনুযায়ী রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে নির্বাচন কমিশন শনিবার বলেছে, সংসদ নির্বাচন পিছিয়ে দিয়ে রোববার তফসিল পুনর্নির্ধারণ করা হবে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম: চট্টগ্রামে পাঁচটি আসনে শনিবার মোট ছয়টি মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. মহিউদ্দিন শেখ, চট্টগ্রাম-৭ (চাঁন্দগাঁও, বোয়ালখালী) আসনে জাসদের (ইনু) মইনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৮ (কোতায়ালি) আসনে জাপা'র (এরশাদ) সোলাইমান আলম শেখ, চট্টগ্রাম-১০ (পতেঙ্গা) আসনে জাসদের (ইনু) জসিম উদ্দিন বাবুল ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল এবং চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া, লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ফজলে রাব্বী এ ছয়টি মনোনয়ন পত্র জমা দেওয়ার খবর নিশ্চিত করেছেন। নড়াইল: নড়াইলের দু'টি আসনে শনিবার ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- নড়াইল-১ (কালিয়া ও সদরের আংশিক) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাতীয় পার্টির (এরশাদ) অশোক কুমার ঘোষ, নড়াইল-২ (লোহাগড়া ও সদরের আংশিক) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাতীয় পার্টির (এরশাদ) জেলা সভাপতি অবসরপ্রাপ্ত মেজর গাজী আশরাফ উল আলম, এলডিপির দিলিপ অধিকারী এবং স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত ফ্লাইট লে. জাহিদ আতিক। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ ছয় প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার খবর নিশ্চিত করেছেন। সিলেট: সিলেটে আওয়ামী লীগের পাঁচজনসহ ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- সিলেট-১ (সদর, মহানগর) আসনে জাসদের (রব) অধ্যাপক মো. শফিক এবং নবগঠিত কল্যাণ পার্টির কাহির মাহমুদ মুন্না। সিলেট-২ (বালাগঞ্জ, বিশ্বনাথ, ওসমানী নগর) আসনে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী প্রবাসী মখলিছুর রহমান এবং জাপার (এরশাদ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী। সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, আংশিক বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, জাপার (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক এবং জাসদের (রব) হাবিবুর রহমান হিরণ। সিলেট-৪ (জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ। সিলেট-৫ (জকিগঞ্জ, কানাইঘাট) আসনে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার এবং স্বতন্ত্র ডা. ওয়ালিউর রহমান। সিলেট-৬ (গোলাপগঞ্জ, বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, নবগঠিত কল্যাণ পার্টির কাহির মাহমুদ মুন্না এবং এলডিপি'র ওহিদ উদ্দিন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদ নির্বাচনে এ পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া গত ১৯ নভেম্বর সিলেট-১ (সদর, মহানগর) আসনে আওয়ামী লীগের আবুল মাল আবদুল মুহিতও মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানান তিনি। বরিশাল: বরিশালে আওয়ামী লীগের তিনজনসহ মোট ছয়জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন- বরিশাল-২ (উজিরপুর, বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মনিরুল ইসলাম মনি, বরিশাল-৩ (বাবুগঞ্জ, মুলাদী) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আফজালুল করীম, জাতীয় পার্টির প্রেসিড্যিয়াম সদস্য গোলাম সরোয়ার টিপু বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, বিকল্প ধারা বাংলাদেশ এর আবুর রশীদ খান। জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম মনোনয়ন জমা দেওয়ার খবর নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩৫ ঘ.