২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচন ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে

পূর্বঘোষণা অনুযায়ী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে একথা জানিয়ে বলেছেন, ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন তফসিল রোববার ঘোষণা করা হবে।(আরও তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্বঘোষণা অনুযায়ী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে একথা জানিয়ে বলেছেন, ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন তফসিল রোববার ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 'মহাজোটের' সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের এ কথা জানান। সিইসি বলেন, "আগের তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর যে সংসদ নির্বাচন হচ্ছে না তা মোটামুটি নিশ্চিত। আগামীকালই (রোববার) নতুন তফসিল ঘোষণা করতে হবে। সংসদ নির্বাচনের নতুন তারিখ হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে।" নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। রোববার নতুন তফসিলে নতুন তারিখ জানানো হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও বাড়তে পারে।" নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই তারিখ পেছানোর বিষয়টি আসছে বলে সিইসি জানান। মহাজোট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শামসুল হুদা বলেন, "তাদের সঙ্গে আমাদের দুই নির্বাচনের তারিখ ও জরুরি অবস্থা নিয়ে কথা হয়েছে। জরুরি অবস্থার বিষয়টি সরকার দেখবে। নির্বাচনের তারিখের বিষয়গুলো দেখবো আমরা।" কমিশন সুনির্দিষ্ট কোনো তারিখ প্রস্তাব করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, "সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আমরা দিইনি। আমরা তাদের বক্তব্য শুনেছি; নিজেদের কথাও বলেছি। সবশেষে নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।" এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "মহাজোটের অনেক নেতা আজ ঢাকায় ছিলেন না। আমাদের বক্তব্য নিয়ে তাদের প্রতিনিধিরা আগামীকাল নিজেদের মধ্যে আলাপ করবেন। তারপর আমরা তফসিল ঘোষণা করব।" পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, রোববার মনোনয়নপত্র দাখিলের তারিখ শেষ হচ্ছে। গত ১৯ নভেম্বর সংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের সময়সীমা ২০ নভেম্বর থেকে তিন দিন বাড়িয়ে ২৩ নভেম্বর করা হয়। রোববার তফসিল পুনর্র্নিধারণ করলে এ সময়সূচিতেও পরিবর্তন আসবে। এর আগে বিকেল ৫টা ৫০ থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত সাবেক মহাজোটের সাত প্রতিনিধির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রতিনিধি দলে ছিলেন- আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়