২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার সম্ভাব্যতা নিয়ে সরকারের উপদেষ্টারা মুখ খোলেননি

নির্বাচনের ব্যাপারে চারদলীয় জোটের সঙ্গে সমঝোতার কোন পথ খোলা আছে কিনা, এ প্রশ্নে বৃহস্পতিবার সরকারের উপদেষ্টারা মুখ খোলেননি। এ বিষয় নিয়ে তারা গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলারও চেষ্টা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের ব্যাপারে চারদলীয় জোটের সঙ্গে সমঝোতার কোন পথ খোলা আছে কিনা, এ প্রশ্নে বৃহস্পতিবার সরকারের উপদেষ্টারা মুখ খোলেননি। এ বিষয় নিয়ে তারা গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলারও চেষ্টা করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের কার্যালয়ে সংলাপের দায়িত্বপ্রাপ্ত পাঁচ উপদেষ্টার মধ্যে চারজন দীর্ঘ সময় বৈঠক করেন। তবে বৈঠক শেষে তারা অপেক্ষমান সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি। বৈঠক শেষে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল