ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকি মামলার আসামী সাবেক বিএনপি সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু ও সাবেক জামায়াতে ইসলামী সাংসদ শাহজাহান চৌধুরীকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেইন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ লালু ও শাহজাহানের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
কর ফাঁকির আলাদা দুটি মামলায় লালু ও শাহজাহান চৌধুরীকে নিম্ন আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল।
লালুর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইঞা ও শাহজাহান চৌধুরীর পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক শুনানিতে অংশ নেন ।
বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান।
২০০৭ সালের ১৪ ফেব্র"য়ারি লালু গ্রেপ্তার হন এবং ২৯ অক্টোবর শাহজাহান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/১৯০২ঘ.
bdnews24