২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের বৈঠকে ব্যস্ত খালেদা

নির্বাচনে যাওয়ার বিষয়ে চার দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত ৪৮ ঘন্টা সময়সীমা শেষ হওয়ার আগ মুহুর্তে দলের সিনিয়র নেতা ও জোটের শরিক দল জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে যাওয়ার বিষয়ে চার দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত ৪৮ ঘন্টা সময়সীমা শেষ হওয়ার আগ মুহুর্তে দলের সিনিয়র নেতা ও জোটের শরিক দল জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসায় সন্ধ্যা পৌনে ৬ টায় এ সভা শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেলের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। খালেদা জিয়ার বাসার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার বাসায় জামায়াত ও বিএনপির কয়েকজন নেতা এসেছেন। বিএনপি চেয়ারপারসনের তথ্য সেলের কর্মকর্তা মারুফ কামাল খান সোহেল বিডি নিউজটোয়েন্টিফোর ডটকমকে জানান, "খালেদা জিয়া সেনানিবাসের বাসায় বৈঠক শেষ করে তার গুলশানের কার্যালয়ে আসবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জিএনএ/১৮৪০ ঘ.