২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবীর জামিন, জামিনে মুক্ত মীর নাছির

অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় বিএনপি নেতা আলী আসগর লবীকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছেন অপর দুর্নীতির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাছির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় বিএনপি নেতা আলী আসগর লবীকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছেন অপর দুর্নীতির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাছির। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ লবীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেয়। এ মামলায় নিম্ন আদালত গত ৭ অক্টোবর লবীকে ১৩ বছরের কারাদন্ড দিয়েছিল। লবীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেনি আপিল বিভাগ। বিকেল সাড়ে ৩ টার দিকে মীর নাছির জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন বলে জানিয়েছেন উপ মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন মীর নাসিরের জামিন স্থগিতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন নাকচ করে দেন। গত ১৩ নভেম্বর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ মীর নাছিরকে এ মামলায় জামিন দিয়েছিল। এ মামলায় নিম্ন আদালত মীর নাছিরকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। গত বছরের ৩ ফেব্র"য়ারি মীর নাছির আর ৬ ফেব্র"য়ারি আলী আসগর লবিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএমএ/জিএনএ/১৮৩১ ঘ.