ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট।
সুধা সদনে বুধবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, "দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।"
ঘোষিত সময় অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৩৪৪ ঘ.
bdnews24