ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের মঙ্গলবার রাতের আলোচনায় কয়েকদিন পিছিয়ে হলেও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে একধরণের 'ঐক্যমত্য' হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
সরকারের পাঁচ উপদেষ্টা মঙ্গলবার রাতে যথাক্রমে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর উভয় দলের নাম প্রকাশে অনিচ্ছুক দু'জন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ আভাস দেন।
নির্বাচনে যাওয়ার জন্য ৪ শর্ত দেওয়া বিএনপির এক শীর্ষ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে আইনগত বাধ্যবাধকতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অঙ্গীকারের কথা উল্লেখ করে সরকারের পাঁচ উপদেষ্টা ২৮ ডিসেম্বর নির্বাচনের প্রস্তাব দেন।
অন্যদিকে আওয়ামী লীগ ও তার মিত্ররা বলেছে যেহেতু সরকার একটা উদ্যোগ নিয়েছে এবং বিএনপি সে উদ্যোগে 'রাজী হয়নি' তাই নির্ধারিত তারিখেই নির্বাচন হোক।
বিএনপি উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় কয়েকটি বিষয়ে নিজ অবস্থানে অনড় ছিল। জরুরি অবস্থা প্রত্যাহার ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১(ই) সহ কয়েকটি ধারা প্রত্যাহারের ব্যাপারে তারা দৃশ্যত আগের অবস্থানেই ছিল।
বিএনপির ওই নেতা জানান, সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের শেষ দিকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে পাশ্চাত্যের নির্বাচনী পর্যবেক্ষকদের উপস্থিতির কথা উল্লেখ করে বিএনপি নেতৃত্বকে বলা হয়,তারা কোনও অবস্থাতেই বড়দিনের সময় (২৫ ডিসেম্বর) বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী হবেন না। এসময় বিএনপির পক্ষ থেকে আরও সময় চাওয়ার আগ্রহ প্রকাশ করে বলা হয় সেক্ষেত্রে মধ্য জানুয়ারিতে নির্বাচন হতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ওপর জোর দেওয়া হলে বিএনপি নেতৃত্ব তার ষ্পষ্ট বিরোধিতা করেননি বলে বৈঠকে উপস্থিত ওই শীর্ষ নেতা জানান।
এছাড়া সরকার বিএনপির সঙ্গে আলোচনায় জরুরি অবস্থা প্রত্যাহার না করার ব্যাপারে শক্ত অবস্থান নিয়ে বলেছে নির্বিঘ
bdnews24