২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহণযোগ্য নির্বাচন করতে পুলিশ নিজ দায়িত্ব পালন করবে: নাইম আহমেদ

ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ মঙ্গলবার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পুলিশের পক্ষ থেকে 'যা যা করণীয়' তা সবই করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ মঙ্গলবার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পুলিশের পক্ষ থেকে 'যা যা করণীয়' তা সবই করা হবে। রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত মাসিক অপরাধ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পুলিশ কমিশনার জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সোমবার প্রধান উপদেষ্টার বৈঠকে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মহানগর পুলিশ আগামী নির্বাচনে দায়িত্ব পালনের প্রমাণ রাখবে বলে তিনি আশাবাদ জানান। পুলিশ কমিশনার জানান, নির্বাচনী কেন্দ্রগুলো ছাড়াও ভোটের জিনিসপত্র স্থানান্তরসহ সার্বিক বিষয়টি পুলিশ দেখবে। সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধার বিষয়ে নাইম আহমেদ বলেন, "এ ব্যাপারে মহানগর পুলিশ সর্তক রয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। তাছাড়া কারা নির্বাচনে বিঘ