ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সিটি ও পৌর মেয়ররা স্বপদে থেকে সংসদ নির্বাচন করতে পারবেন না। তবে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
এক্ষেত্রে নির্বাচনী আইন অনুযায়ী পদত্যাগের পর তিনবছর অতিবাহিত হলেই কেবল কেউ নির্বাচনে যোগ্য বিবেচিত হবে।
মনোনয়ন বাছাইয়ের আগে এ সংক্রান্ত নির্দেশনা দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
সোমবার ইসির যুগ্ম সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান।
তিনি বলেন, ''গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী (ধারা ১২) লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং ও পৌর মেয়র পদ 'লাভজনক পদ' হিসাবে বিবেচিত হবে। এ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হওয়ায় ইসি সচিবালয় মঙ্গলবারের মধ্যে মাঠপর্যায়ে নির্দেশনা দেবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৩৩ঘ.
bdnews24