২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান

'৭১ এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 05:39 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭১ এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, "রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি- '৭১ এর ঘাতক, দালাল, যুদ্ধাপরাধী, মৌলবাদী, সন্ত্রাসী, কালো টাকার মালিক ও দৃর্বৃত্তকে যেন মনোনয়ন না দেওয়া হয়।" একই সঙ্গে বেশি করে মুক্তিযোদ্ধা, নারী ও সংখ্যালঘু স