২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দলের জরুরি বৈঠক শেষ

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত ৯টার পর শেষ হয়েছে। বৈঠকের পর খালেদা জিয়া চারদলের পক্ষে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বিএনপি চেয়ারপারসনের তথ্য সেলের কর্মকর্তা মারুফ কামাল খান সোহেল সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারদলের বৈঠক শেষে খালেদা জিয়া সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত ৯টার পর শেষ হয়েছে। বৈঠকের পর খালেদা জিয়া চারদলের পক্ষে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বিএনপি চেয়ারপারসনের তথ্য সেলের কর্মকর্তা মারুফ কামাল খান সোহেল সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারদলের বৈঠক শেষে খালেদা জিয়া সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।" এর আগে খালেদা জিয়া দলের নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন। রাত ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত এ বৈঠকে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে আলোচনা হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দোলোয়ার হোসেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/জেকে/২১১০ ঘ.