ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে দলের মনোনয়ন প্রার্থীদের চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। এ পর্যন্ত ১৫৫ জনকে চিঠি দেওয়া হয়েছে।
দলের সভানেত্রী শেখ হাসিনা সোমবার সকালে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি বিতরণ শুরু করেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রার্থী হতে হলে এই চিঠি নিয়েই নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম কিনতে হবে।
সন্ধ্যায় সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান সুধা সদনে পৌঁছলে আ খ ম জাহাঙ্গীরের সমর্থকরা তার গাড়ি আটকে দেয় এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। জিল্লুর রহমান বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
যারা প্রাথমিক মনোনয়নের চিঠি পেয়েছেন:
পঞ্চগড়-১ আসনে এরফান বাবু, পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন।
ঠাকুরগাঁও (সদর) আসনে রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁ-২ এ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁ -৩ আসনে এমদাদুল হক।
দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর- ২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবাল-উর-রহিম, দিনাজপুর-৪ এইচএন মাহমুদ আলী, দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার।
নীলফামারী-১ হামিদা বানু শোভা, নীলফামারী- ২ আসাদুজ্জামান নূর, নীলফামারী- ৪ কর্নেল (অব.) মারুফ সাকলায়েন।
লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-৩ প্রকৌশলী আবু সাঈদ দুলাল।
রংপুর- ১ শরীফউদ্দীন আহমেদ ঝণ্টু, রংপুর- ৪ টিপু মুন্সী, রংপুর- এইচ এন আশিকুর রহমান, রংপুর- ৬ শেখ হাসিনা।
কুড়িগ্রাম- ১ গোলাম মোস্তফা, কুড়িগ্রাম- ৩ অধ্যক্ষ নাসিমা বানু।
গাইবান্ধা-৪ মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা- ৫ এ্যাডভোকেট ফজলে রাব্বী, গাইবান্ধা সদর মাহবুব আরা গিনি।
বগুড়া-১ আব্দুল মান্নান, বগুড়া-২ আকরাম হোসেন, বগুড়া-৬ মমতাজউদ্দীন।
নওগাঁ- ১ সাধন মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ- ৩ ড.আকরাম হোসেন চৌধুরী, নওগাঁ- ৪ আব্দুল লতিফ শেখ, নওগাঁ- ৫ আব্দুল জলিল, নওগাঁ-৬ ইসরাফিল আলম।
রাজশাহী- ৪ প্রকৌশলী এনামুল হক, রাজশাহী- ৬ শাহরিয়ার হোসেন।
নাটোর- ১ শেফালী মমতাজ, নাটোর-৩ এ্যাডভোকেট হানিফ আলী শেখ, নাটোর- ৪ অধ্যাপক আব্দুল কুদ্দুস।
সিরাজগঞ্জ- ১ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ- ২ জান্নাত আরা হেনরি, সিরাজগঞ্জ- ৩ ইসাহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ- ৬ চয়ন ইসলাম, পাবনা-১ এ্যাডভোকেট শামসুল হক টুকু।
পাবনা-১ শামসুল হক টুকু, পাবনা- ২ এয়ারভাইস মার্শাল (অব.) একে খন্দকার, পাবনা-৪ শামসুর রহমান শরীফ দিলু, পাবনা- ৫ গোলাম ফারুক প্রিন্স।
কুষ্টিয়া- ১ আফাজউদ্দীন আহমেদ, কুষ্টিয়া- ৩ খন্দকার রশীদুজ্জামান দুদু, কুষ্টিয়া- ৪ সুলতানা তরুণ।
চুয়াডাঙ্গা-১ সোলায়মান জোয়ার্দ্দার সেলুন, চুয়াডাঙ্গা-২ আলী আজগর টগর।
ঝিনাইদহ-১ মো. আব্দুল হাই, ঝিনাইদহ-২ শফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ-৩ অধ্যক্ষ নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ মো. আব্দুল মান্নান।
যশোর- ১ শেখ আফিলউদ্দীন, যশোর-৩ আলী রেজা রাজু, যশোর-৫ খান টিপু সুলতান, যশোর- ৬ অধ্যক্ষ এমএ ওজাব।
নড়াইল-১ এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, নড়াইল-২ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেখ আবু বাকের।
বাগেরহাট-১ শেখ হাসিনা, বাগেরহাট-৩ হাবিবুর রহমান খালেক।
খুলনা-২ মিজানুর রহমান মিজান, খুলনা-৩ মন্নুজান সুফিয়ান, খুলনা-৪ মোল্লা জালাল। খুলনা-৬ অ্যাডভোকেট সোহরাব আলী ছানা।
সাতক্ষীরা-১ প্রকৌশলী শেখ মজিবুর রহমান।
বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ গোলাম সবুর টুলু।
পটুয়াখালী-২ আসম ফিরোজ, পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি, পটুয়াখালী-৪ মাহাবুব তালুকদার।
ঝালকাঠি-১ বিএইচ হারুন, পিরোজপুর-১ একেএম আব্দুল আউয়াল।
পিরোজপুর-২ হাবিবুর রহমান, পিরোজপুর-৩ ডা. আনোয়ার হোসেন।
পিরোজপুর-২ আসনে হাবিবুর রহমান মনোনয়নের চিঠি নিয়ে সুধাসদন থেকে বেরিয়ে আসার পর এই আসনে আওয়ামী লীগের অপর মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ শাহ আলমের সমর্থকরা তাকে লাঞ্ছিত করেছে। ধানমণ্ডি ৮ নম্বর মোড়ে তিনি লাঞ্ছিত হন। এখানে শাহ আলমের সমর্থকরা তার পক্ষে স্লোগান দেন।
টাঙ্গাইল-৩ অধ্যাপক মতিউর রহমান, টাঙ্গাইল-৭ একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ শওকত মোমেন শাজাহান।
জামালপুর-৪ ডা. মো. মুরাদ হাসান, জামালপুর-৫ রেজাউল করিম হীরা।
শেরপুর-১ আতিউর রহমান আতিক।
ময়মনসিংহ-২ হায়াতুর রহমান খান বিশ্বাস, ময়মনসিংহ-৫ কেএম খালিদ বাবু, ময়মনসিংহ-৬ অ্যাডভোকেট মোসলেমউদ্দীন, ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার, ময়মনসিংহ-১০ ক্যাপ্টেন (অব.) গিয়াসউদ্দীন।
নেত্রকোণা-১ ওয়ারেসাত হোসেন বেলাল, নেত্রকোণা-৩ মঞ্জুর কাদের কোরাইশী, নেত্রকোণা-৫ জালালউদ্দীন তালুকদার।
কিশোরগঞ্জ-৩ নাসিরুল ইসলাম আওলাদ, কিশোরগঞ্জ- ৫ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ জিল্লুর রহমান।
মুন্সীগঞ্জ-১ সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-২ সেগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ ইদ্রিস আলী।
ঢাকা-১ অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, ঢাকা-৩ নসরুল হামিদ বিপু, ঢাকা-১২ ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা-১৯ তৌহিদুল আলম মুরাদ জং।
গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকী।
নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী-৩ জহিরুল হক মোহন।
নারায়ণগঞ্জ- ১ গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ- ২ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ- ৩ কাওসার হাসনাত, নারায়ণগঞ্জ- ৪ কবরী সারোয়ার, নারায়ণগঞ্জ- ৫ এসএম আকরাম।
রাজবাড়ী-১ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ জিল্লুল হাকিম।
ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন।
গোপালগঞ্জ- ১ কর্নেল (অব.) ফারুক খান, গোপালগঞ্জ- ৩ শেখ হাসিনা।
মাদারীপুর-২ শাজাহান খান।
শরীয়তপুর-১ বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ কর্নেল (অব.) শওকত আলী।
সুনামগঞ্জ-২ সুরঞ্জিত সেনগুপ্ত, সুনামগঞ্জ-৪ মতিউর রহমান।
সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস।
মৌলভীবাজার-৩ সৈয়দ মোহসিন আলী।
হবিগঞ্জ-১ দেওয়ান ফরিদ গাজী, হবিগঞ্জ-৪ এনামুল হক মোস্তফা শহীদ।
ব্রাহ্মণবাড়িয়া-২ কামাল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ এ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু, ব্রাহ্মণবাড়িয়া-৪ এ্যাডভোকেট শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান খান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৬ ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম।
কুমিল্লা-৩ জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ এবিএম মোস্তফা কামাল লোটাস কামাল, কুমিল্লা-৬ অধ্যাপক আলী আশরাফ, কুমিল্লা-৮ এ আব্দুল হাকিম, কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব।
চাঁদপুর- ৩ ডা. দীপুমনি, চাঁদপুর- ৪ শফিকুর রহমান।
নোয়াখালী- ১ গোলাম কুদ্দুছ, নোয়াখালী- ২ ড. জামালউদ্দীন আহমেদ, নোয়াখালী- ৩ মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের (মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেছেন ওবায়দুল কাদের)।
লক্ষীপুর-১ মো. শাহজাহান, লক্ষীপুর-৩ এমএ হাশেম, লক্ষীপুর-৪ আব্দুর রব চৌধুরী।
চট্টগ্রাম-৩ এবিএম আবুল কাশেম, চট্টগ্রাম-৬ ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম-৭ আব্দুস সালাম, চট্টগ্রাম-৮ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম- ১১ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৪ একেএম সিরাজুল ইসলাম চৌধুরী।
কক্সবাজার-২ ড. আনসারুল করিম।
রাঙামাটি দীপঙ্কর তালুকদার।
বান্দরবান বীর বাহাদুর।
এরা সবাই সুধা সদন থেকে মনোনয়নের চিঠি নিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/ডিডি/জিএনএ/জেকে/এসকে/০১১৫ ঘ.
bdnews24