ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি দলীয় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদকে দুই মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ সোমবার এসব জামিন আবেদন মঞ্জুর করে।
আমান, দুলু ও সালাউদ্দিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- সরকারকে তার কারণও জানাতে বলেছে আদালত।
আমান জামিন পেয়েছেন কেরানীগঞ্জ থানার একটি হত্যা মামলায়। দুলু ও সালাউদ্দিনকে জামিন দেওয়া হয়েছে দুটি চাঁদাবাজি মামলায়।
এই তিন জনের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৯০৮৯ ঘ.
bdnews24