২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না: সাখাওয়াত

ডিসেম্বরের মধ্যেই সংসদ ও উপজেলা নির্বাচন করতে আদালতের সুস্পষ্ট রায়ের উল্লেখ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, "কোনো অজুহাতেই ১৮ ডিসেম্বরের সংসদ নির্বাচন পেছানো যাবে না।" পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে শনিবার বিকেলে জেলার সম্ভাব্য প্রার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

পটুয়াখালী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের মধ্যেই সংসদ ও উপজেলা নির্বাচন করতে আদালতের সুস্পষ্ট রায়ের উল্লেখ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, "কোনো অজুহাতেই ১৮ ডিসেম্বরের সংসদ নির্বাচন পেছানো যাবে না।" পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে শনিবার বিকেলে জেলার সম্ভাব্য প্রার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ১৮ ডিসেম্বর নির্বাচন না হলে তার দায়দায়িত্ব অনেককেই নিতে হবে বলে সতর্ক করে দেন নির্বাচন কমিশনার। নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সব রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে আচরণবিধি করা হয়েছে। যিনি এটি লঙ্ঘন করবেন তাকেই দায়দায়িত্ব নিতে হবে।" জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট আবদুল আজিজ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, জাসদ সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. জাফরুল্লাহ, জামায়াত আমির এ কে এম ফখরুদ্দীন রাযী, চ্যানেল আই প্রতিনিধি এনায়েতুর রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল হালিম প্রমুখ। এর আগে নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫৬ ঘ.