ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ই ডিসেম্বর নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। দলটির মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে এবং আসন ভাগাভাগি নিয়ে জোটের শরীক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে।
আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার সকালে শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাবরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ জানান, সুধা সদনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের এটা ছিল বিদায়ী এবং সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
আশরাফ বলেন, 'আমাদের নেত্রী বলেছেন আমরা ১৮ই ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুত। মনোনয়ন প্রায় চূড়ান্ত হয়েছে। জোটের সঙ্গেও কথা হচ্ছে। শেখ হাসিনা মনে করেন নির্বাচন ছাড়া বর্তমান অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।'
স
bdnews24