২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাবর শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাবর শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত তাদের বৈঠক হয়। চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শমসের মবিন সাংবাদিকদের বলেন, "এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। হাইকমিশনার বিভিন্ন দ্বি-পক্ষীয় বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০০০ ঘ.