২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন চীনা রাষ্ট্রদূত ঝেং কিংডিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 06:52 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন চীনা রাষ্ট্রদূত ঝেং কিংডিয়ান। সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত সুধা সদনে তাদের বৈঠক চলে। চীনের রাষ্ট্রদূত একদিন আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। হাসিনার সঙ্গে বৈঠকের পর ঝেং কিংডিয়ান সাংবাদিকদের বলেন, "আমরা চাই, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক; যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।" ৬ নভেম্বর দেশে ফেরার পর গত কয়েকদিনে বিভিন্ন দেশের কূটনীতিক আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করেছেন। ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি হাসিনার সঙ্গে দেখা করেন। এর একদিন পর দেখা করেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বিন নাসের আল বুশাইরি। গত রোববার আটটি মুসলিম দেশের কূটনীতিকরা হাসিনার সঙ্গে দেখা করেন। সোম ও মঙ্গলবার দেখা করেন ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী ও যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এমআই/১২৪৩ ঘ.