২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের সাবেক মেয়র সরোয়ার জামিনে মুক্ত

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। ময়মনসিংহ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বুধবার সকালে তিনি জিয়াউর রহমানের কবরে ফুল দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 06:38 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। ময়মনসিংহ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বুধবার সকালে তিনি জিয়াউর রহমানের কবরে ফুল দেন। প্রায় ১৬ মাস কারাভোগের পর সরোয়ার ছাড়া পেলেন। গত বছর ২৯ মে তাকে গ্রেপ্তার করা হয়। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের কাগজপত্র পাওয়ার পর মঙ্গলবার রাত ১১টার দিকে মজিবর রহমান সরোয়ারকে মুক্তি দেওয়া হয়।" সরোয়ার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার কবরে ফুল দেন। সাবেক সাংসদ সরোয়ারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সরোয়ারের মুক্তির দিন মঙ্গলবার সকালেই বিএনপির দুই নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী জামিনে ছাড়া পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/১২৩০ ঘ.