২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলারকে পেটানোর দায়ে পিন্টুর ডিভিশন বাতিল

বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুকে ডিভিশন বাতিল করে কেন্দ্রীয় কারাগারের বনফুল সেলে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন পিন্টু সোমবার একজন ডেপুটি জেলারকে মারধর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুকে ডিভিশন বাতিল করে কেন্দ্রীয় কারাগারের বনফুল সেলে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন পিন্টু সোমবার একজন ডেপুটি জেলারকে মারধর করেন। উপ কারা মহা পরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবারের ঘটনার পর পিন্টুর ডিভিশন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একজন সাবেক সংসদ সদস্য হিসাবে তিনি ডিভিশন পাচ্ছিলেন। তিনি বলেন,"কারাগারের একজন কর্মকর্তাকে মারধরের কারণে পিন্টুর বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনার পর কারা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী তার ডিভিশন তিন মাসের জন্য স্থগিত করেছে। এজন্য তিনি সাধারণ বন্দিদের সঙ্গে মেঝেতে থাকছেন।" মেজর সিদ্দীকি জানান, মঙ্গলবার মামলার কারণে পিন্টুকে আদালতে হাজির করা হয়েছে এবং বুধবারও তাকে আদালতে নেওয়া হবে। সোমবার ডেপুটি জেলার নাসির আহমেদ পিন্টুকে হাসপাতাল থেকে আদালতে নিতে গেলে বিএনপি নেতাটি ঘুষি এবং থাপ্পড় মারলেও পিন্টু কয়েকদিন আগেই অক্সিজেন মাস্ক পরে স্ট্রেচারে শুয়ে 'গুরুতর' অবস্থায় আদালতে যান। রুক্ষ্ম আচরণের জন্য বিভিন্ন সময় সমালোচিত নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে গত বছর ১৭ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আক্রান্ত দেখিয়ে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসা নিতে আসেন ওই বছরের ১১ এপ্রিল। টানা ৫ মাস থাকার পর ১১ সেপ্টেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এরপর আরও দুই দফায় কয়েকমাস তিনি হাসপাতালে কাটান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/২১১১ঘ.