ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোলিং এজেন্টদের জন্য আওয়ামী লীগের 'মাস্টার ট্রেইনার্স ওরিয়েন্টেশন' কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালায় পোলিং এজেন্টদের করণীয়, ভোটগ্রহণ, ভোট গণনা এবং পোলিং এজেন্টদের আইনগত অধিকার সম্পর্কে আলোচনা হয়।
দলের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মণি, মো.আমিনুল ইসলাম ও মো.শাহজাহান সিদ্দিকী কর্মশালায় বক্তব্য রাখেন।
এই কর্মশালায় অংশগ্রহণকারীরা আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর দেশের ৬৪টি জেলায় আসন ভিত্তিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবেন। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিটি নির্বাচনী এলাকায় পোলিং এজন্টদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩৪০ ঘ.
bdnews24