২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির এক মামলায় মেয়র মহিউদ্দীনের বিরুদ্ধে অভিযোগপত্র

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধেআদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধেআদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় মেয়রের স্ত্রী হাসিনা মহিউদ্দিন আসামি থাকলেও তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে তার নাম বাদ দেওয়ার আবেদন করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ এএনএম বশিরুল্লাহ সোমবার অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ থেকে হাসিনা মহিউদ্দিনকে অব্যাহতি দেন। আগামী ১৬ নভেম্বর মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। চট্টগ্রামের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু মো. আরেফ সিদ্দিকী গত বছর ২ ডিসেম্বর মামলাটি করেন। আসামি পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগে মেয়র পত