২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর সাংসদ অ্যাডভোকেট নাদিম মোস্তফার বিরুদ্ধে অভিযোগপত্র

রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট মো. নাদিম মোস্তফার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট মো. নাদিম মোস্তফার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন। নাদিম মোস্তফার স্ত্রী নূরুন্নাহার পারুলকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে নাদিম মোস্তফা ২ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৯০৫ টাকার সম্পদের হিসাব গোপন করে এবং দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ১৭ হাজার ১৫৭ টাকার সম্পদ অর্জন করেন। কমিশনের সহকারী পরিচালক মো. আলী আকবর গত বছরের ১২ ডিসেম্বরে নাদিম মোস্তফা ও তার স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন। নাদিম মোস্তফা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের আদেশের জন্য আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসকে/২০৩৯ঘ.