২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজিরা থেকে অব্যাহতি প্রত্যাহার করেছেন ওবায়দুল কাদের

বিদেশে চিকিৎসা নিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতির যে আবেদন আদালতে করেছিলেন সেটি আবার প্রত্যাহার করে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে চিকিৎসা নিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতির যে আবেদন আদালতে করেছিলেন সেটি আবার প্রত্যাহার করে নিয়েছেন। সংসদ ভবনের বিশেষ আদালত- ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলামের আদালতে রোববার হাজির হয়ে ওবায়দুল কাদের অব্যাহতি প্রত্যাহারের আবেদন করেন। অসুস্থ কাদেরকে বিদেশে চিকিৎসার জন্য গত ৩১ অক্টোবর জামিন দিয়েছিল আদালত। এর আগে ১০ অক্টোবর তার আইনজীবীরা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দেওয়ার আবেদন জানান। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। দিল্লীতে চিকিৎসা শেষে শনিবার দেশে ফেরার পর রোববারই আদালতে আসেন ওবায়দুল কাদের। অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপন, আয়কর ফাঁকি, ঘুষ গ্রহণের তিনটিসহ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা বিচারধীন। সবগুলো মামলাতেই তিনি এখন জামিনে আছেন। ওবায়দুল কাদেরকে গত বছরের ৯ মার্চ গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/২১১৯ঘ.