ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী শনিবার বিকেলে তার রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠকের মাঝখানে সাংবাদিকদের এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, "সৈয়দ আশরাফুল ইসলাম দলের মুখপাত্র হিসেবে কাজ করবেন। তিনিইতো এতদিন সাধারণ সম্পাদকের কাজ করে এলেন।"
শুক্রবার মুলতবি হওয়া কার্যনির্বাহী সংসদের বৈঠক শনিবার বিকেল ৫টার পর আবার শুরু হয়।
২০০৭ সালে ওবায়দুল কাদের গ্রেপ্তার হওয়ার পর সৈয়দ আশরাফুল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
সাধারণ সম্পাদক আবদুল জলিল বিদেশে চিকিৎসা শেষে স
bdnews24