২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ফলাফল মেনে নিতে শিখুন: ইসি

রাজনীতিকদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা অর্জন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। শনিবার গাজীপুরে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিকদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা অর্জন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। শনিবার গাজীপুরে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজিত প্রার্থীর মন্তব্যের উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, "ফলাফল মেনে নেবার মধ্যেই গণতন্ত্রের শক্তি নিহিত।" গাজীপুর এলাকার নবম জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সাখাওয়াত হোসেন এ মতবিনিময় সভা করেন। সভায় অন্যতম এ নির্বাচন কমিশনার বলেন, "যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন ফলাফল মেনে নিয়ে ডেমোক্রেট বারাক ওবামার উদ্দেশে বলেছেন- তিনি (বারাক ওবামা) এতদিন প্রতিপক্ষ ছিলেন। এখন আমার প্রেসিডেন্ট।" নির্বাচন কমিশন (ইসি) কোনো দলের প্রতি পক্ষপাত করছে না বলেও তিনি জোরের সঙ্গে দাবি করেন। তিনি বলেন, "নির্বাচনে কোনো দলের প্রতি আমাদের (ইসি) পক্ষপাত নেই। থাকলে ছবিসহ ভোটার তালিকা প্রস্তুত করতাম না।" বিএনপি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের পদত্যাগ দাবি করেছে। সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে কমিশনার বলেন, "আপনাদের প্রতি অনুরোধ- নির্বাচনের আচরণ বিধি মেনে চলবেন। আগের সব নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শোডাউনের নামে ৫/৬ লাখ টাকা খরচ হতো। আপনাদের এ অর্থ বেঁচে যাবে।" বিধি মানার ব্যাপারে সতর্ক করে দিয়ে সাখাওয়াত বলেন, "নিয়মভঙ্গ করলে মনোনয়নপত্র জমা নেওয়া হবে না। মোটর সাইকেল শোভাযাত্রায় কেউ অংশ নিলে তাদের জেলখানায় ঢোকানো হবে।" মনোনয়ন জমা দেওয়ার সময় চারজনের বেশি লোক নিয়ে না আসার আহ্বান জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, "জরুরি আইন যে নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায় নয় তা সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে।" শ্রীপুর পৌরসভা নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, "১৯ কেন্দ্রের মধ্যে আমি ১৩ টিতে গিয়েছি। মানুষ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে। ওই নির্বাচনে ৮৪ ভাগ ভোট পড়েছে।" ভোট কেনাবেচা করতে নিষেধ করে নির্বাচন কমিশনার বলেন, "করলে ক্ষমা করা হবে না। অনেকে ব্যালট পেপার পকেটে করে নিয়ে এসে সংবাদ সম্মেলন করেন। কিন্তু আইনে আছে যার কাছে তা পাওয়া যাবে তিনি ৩ থেকে ৭ বছরের সাজা ভোগ করবেন।" মতবিনিময় সভায় একাধিক সম্ভাব্য প্রার্থী গাজীপুরের পাঁচটি নির্বাচনী আসনের সীমানা বিন্যাসের সমালোচনা করেন। গাজীপুর সদর উপজেলায় ১০ লাখেরও বেশি ভোটার হওয়ার কারণে নির্বাচন করা কঠিন হবে বলে কেউ কেউ মন্তব্য করেন। সদর উপজেলা পরিষদে টঙ্গীর ২ লাখ ৮৯ হাজার ভোটার ভোট দেবেন নির্বাচন কমিশনের সা