ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের চলতি রাজনৈতিক সমস্যা নিরসনে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
শুক্রবার বিকেলে ধানমণ্ডির সুধাসদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
মরিয়ার্টি বিকেল ৩টা ২০ মিনিটে সুধাসদনে আসেন। বিকেল পৌনে ৫টার দিকে তাদের বৈঠক শেষ হয়। বৈঠকের প্রথম আধঘণ্টা দলীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনা ও মরিয়ার্টি একান্তে এক ঘণ্টা বৈঠক করেন।
বৈঠক শেষে মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "আমরা (যুক্তরাষ্ট্র) চাই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন না হলে, তা কবে হবে তা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন।"
বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে মরিয়ার্টি বলেন, "আমেরিকায় অবাধ-সুষ্ঠু নির্বাচন হওয়ায় শেখ হাসিনা আমাকে অভিনন্দন জানিয়েছেন। আশা করছি, বাংলাদেশেও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং সবাই ফল মেনে নিয়ে একে সাধুবাদ জানাবে।"
বিএনপির নির্বাচনে অংশ নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিএনপিকে র্নিবাচনে আনতে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।"
বিএনপি ১৮ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেবে এ আশাবাদ জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমরা জানতে পেরেছি তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গত বছর ১/১১ পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিক দলগুলো। আমাদের উচিত পরস্পরের প্রতি কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করে স
bdnews24