২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালদীঘি ময়দানে বিএনপির সভা শুরু

চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে বিএনপির সভা শুরু হয়েছে। তবে খালেদা জিয়া বিকাল ৪টার দিকে সভাস্থলে আসবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় বিএনপি চেয়ারপারসনকে। লালদীঘি ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে বিএনপির সভা শুরু হয়েছে। তবে খালেদা জিয়া বিকাল ৪টার দিকে সভাস্থলে আসবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় বিএনপি চেয়ারপারসনকে। লালদীঘি ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি। জামিনে মুক্ত হওয়ার পর এটাই ঢাকার বাইরে তার প্রথম সফর। নির্বাচনে যেতে বিএনপির সুস্পষ্ট ঘোষণা এখন পর্যন্ত না থাকার প্রেক্ষাপটে জনসভায় খালেদা কী বলবেন- তা নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্য রয়েছে। খালেদা জিয়ার গাড়িবহর দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করে বলে জানিয়েছেন গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। বিএনপির হাজার-হাজার নেতা-কর্মী-সমর্থক চট্টগ্রামে খালেদা জিয়াকে স্বাগত জানায়। তাদের মুখে ছিল