ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের চার মেয়র বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে সাক্ষাত করেছেন।
শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, সিলেটের মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বরিশালের মেয়র শওকত হোসেন হীরন সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
তারা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় এক ঘন্টা সুধা সদনে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩২৭ঘ.
bdnews24