২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বরের ছুটি পুনর্বহালের দাবি বিএনপি মুক্তিযোদ্ধাদের

৭ নভেম্বরের ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বরের ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন ৭ নভেম্বরকে 'ঐতিহাসিক' জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আখ্যায়িত করে বলেন, " ১৯৭৫ সালের এদিনে সিপাহী-জনতা দেশকে আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল।'' তিনি এদিনের সরকারি ছুটি পুনর্বহাল করতে সরকারের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনটির সহ-সভাপতি সৈয়দ হারুন, আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৭৬ সাল থেকে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হয়ে আসছিল। সা