২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা চেয়ারম্যানদের জন্য বাসস্থান, অফিস হচ্ছে

নির্বাচনের আগেই উপজেলা চেয়ারম্যানদের জন্য বাসস্থান, অফিস তৈরি ও গাড়ি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার । স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, ০৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগেই উপজেলা চেয়ারম্যানদের জন্য বাসস্থান, অফিস তৈরি ও গাড়ি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার । স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "নতুন চেয়ারম্যানদের বাসস্থান ও অফিস প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জন্য ৪৮২টি গাড়ি কেনার উদ্যোগও নেওয়া হয়েছে।" স্থানীয় সরকার বিভাগে বিডিআর এর ডাল-ভাত কর্মসূচির জমি ফেরত দেওয়া সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ডাল-ভাত কর্মসূচি পরিচালনার জন্য বিভিন্ন সংস্থার অব্যবহৃত জমি বিডিআরকে দেওয়া হয় ২০০৭ সালের মার্চ মাসে। এ কর্মসূচি এখন বন্ধ থাকায় এসব জমি ফেরত দেওয়া হচ্ছে। উপদেষ্টা বলেন, "১৮ বছর পর উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। আগে উপজেলা চেয়ারম্যানদের বাসস্থান, অফিস ও যাতয়াতের জন্য গাড়ি ছিল। সেগুলো এখন অন্যরা ব্যবহার করছে। যেসব এলাকায় আগে উপজেলা চেয়ারম্যানদের বাসা বা অফিস ছিল না সেখানে তিন কক্ষের বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।" আর্থিক কারণে একসঙ্গে ৪৮২টি গাড়ি কেনা সম্ভব হবে না- জানিয়ে তিনি বলেন, "এগুলো পর্যায়ক্রমে কেনা হবে। যে এলাকার নতুন গাড়ি দেয়া যাবে তা সেখানে চেয়াম্যানের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করা হবে।" জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, "সময় ও পরিস্থিতিই বলে দিতে পারে কবে নাগাদ জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমআই/১৭১৯ ঘ.