২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বিধিভঙ্গের মামলায় জামিন নিলেন হান্নান শাহ্

জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরে দায়ের করা একটি মামলায় হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন নিয়েছেন বিএনপি নেতা আসম হান্নান শাহ্।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরে দায়ের করা একটি মামলায় হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন নিয়েছেন বিএনপি নেতা আসম হান্নান শাহ্। বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি সারাহ মাহবুব মঙ্গলবার হান্নান শাহ্কে আগাম জামিন দেন। পাশাপাশি তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তার কারণ জানাতে সরকারকে বলেছে আদালত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হান্নান শাহর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। জামিন আদেশে বলা হয়, ছয় মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল যেটি আগে হবে সেই সময় পর্যন্ত হান্নান শাহ্র অন্তর্বর্তীকালীন জামিন বহাল থাকবে। হান্নান শাহসহ ১১ জনের বিরুদ্ধে গত ২ নভেম্বর চাঁদপুরে এ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বাকি আসামিদেরও আদালত জামিন দিয়েছে। জামিন আবেদনের শুনানিতে আসামি পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহম্মদ আলী এবং তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমআই/১৬২৬ ঘ.