ঢাকা, নভেস্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত মির্জা গোলাম হাফিজের ছেলে মির্জা গোলাম এরফান বাবু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
সোমবার দুপুরে জিল্লুর রহমানের গুলশানের বাসায় তার সঙ্গে দেখা করে বাবু আওয়ামী লীগে যোগ দেন।
এসময় গোলাম এরফান বাবু বলেন, "আমি বঙ্গবন্ধুর আদের্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি।"
মির্জা গোলাম হাফিজ পঞ্চগড়-১ আসন থেকে ১৯৯১ সালে নির্বাচিত হন। পরে তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। গত নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন স্পিকার জমিরউদ্দিন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জিএনএ/১৪০৬ ঘ.
bdnews24