ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে বিধি-নিষেধ তুলে নেয়া হবে।
রোববার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা দুপুরে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের কার্যালয়ে বৈঠক করেন। বাণিজ্য ও যোগাযোগ উপদেষ্টা ছাড়াও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে হোসেন জিল্লুর বলেন, "সব দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী ১৮ ডিসেম্বর একটি সফল নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি এগিয়ে চলছে। প্রস্তুতির ক্ষেত্রে দলগুলোর বেশকিছু দাবি রয়েছে। গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সংলাপে এসব বিষয় উঠে এসেছে। এসব বাস্তবায়নের ক্ষেত্রে গতি কিছুটা ধীর হলেও তার সবগুলোই বাস্তবায়নের ব্যবস্থা সরকার নিচ্ছে। এ প্রক্রিয়া আরো কিছুটা দ্রুত করা হবে।"
জরুরি অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দাবিটি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এ ব্যাপারে সঠিক সময়েই পদক্ষেপ নেয়া হবে; যাতে নির্বাচন নিয়ে দল ও দেশবাসীর মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করা যায়।"
তিনি দাবি করেন, "দলগুলোর সঙ্গে সংলাপে অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে। তবে এসব বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কিছু ন্যায়সঙ্গত অসন্তোষ বা অভিযোগ থাকতে পারে। তা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়া হবে।
"এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি আমাদের সবাইকেই আরো ধৈর্যশীল হতে হবে। রাজনৈতিক নেতৃত্বকেও আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।"
নির্বাচনী আসন সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত আদালতের রায়ের ব্যাপারে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই সরকার নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে। যাতে দলগুলো পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে। সেক্ষেত্রে সংশ্লি
bdnews24