ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে দলের অসুস্থ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে তার ন্যাম ফ্ল্যাটের বাসায় যান।
তিনি মহাসচিবের সঙ্গে কিছু সময় কাটান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এ সময় দলের সহ-সভাপতি অধ্যাপিকা সারওয়ারী রহমান ও যুগ্ম-মহাসচিব সেলিমা রহমান খালেদার সঙ্গে ছিলেন।
খোন্দকার দেলোয়ার ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন।
এর আগে খালেদা জিয়া সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খানকে দেখতে যান।
তিনি ক্যান্সারে আক্রান্ত এ প্রবীণ নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় অন্যদের মধ্যে হাবিবুর রহমান খানের ছেলে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমকে/জেকে/এসকে/২১৪২ঘ.
bdnews24