২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার দায়ে সিএমএম আদালতের পেশকারের কারাদণ্ড

ঘুষ নেওয়ার অপরাধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পেশকার (ভ্রাম্যমাণ) মো. সাইফুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অপরাধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পেশকার (ভ্রাম্যমাণ) মো. সাইফুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে তার ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডও হয়েছে। সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করে দেওয়া দোকান খুলে দেওয়ার বিনিময়ে দোকান মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন সাইফুল। শেষ পর্যন্ত ১১ হাজার টাকা নিলেও সিলগালা তিনি খুলে দিতে পারেননি। ঘুষের টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/এসকে/২১০৫ঘ.