২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পেলেন হাশেম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক সাংসদ ও পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেম রোববার আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক সাংসদ ও পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেম রোববার আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক তার জামিন আবেদন মঞ্জুর করেন। হাশেম এর আগে এ মামলায় হাইকোর্টের জামিনে ছিলেন। দুর্নীতি দমন কমিশন গত বছর ৫ ডিসেম্বর রমনা থানায় এ মামলা দায়ের করে। চলতি বছরের ৫ অক্টোবর এম এ হাশেমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। এতে বলা হয়, এম এ হাশেম কমিশনে জমা দেয়া সম্পদের হিসাব বিবরণীতে ৬০ কোটি ৮৩ লাখ ৮২ হাজার ১৬৭ টাকার সম্পদের তথ্য দেন। কিন্তু কমিশন তদন্তে তার নামে ৬২ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৪৪৭ টাকার সম্পদ থাকার তথ্য পায়। এম এ হাশেমকে গত বছর ২৮ মে গ্রেপ্তার করা হয়। পরে হাইকোর্টের দেয়া জামিনে গত ৩ আগস্ট মুক্তি পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০০৫ ঘ.