২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন: ঈদের শুভেচ্ছা অনুষ্ঠানে খালেদা

গণতন্ত্র ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণতন্ত্র ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের দিন বৃহস্পতিবার ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামিনে কারামুক্ত সাবেক প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, "আজ দেশের মানুষ দুঃখ-কষ্টে ও বদ্ধ পরিবেশে ঈদ উদযাপন করছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আশা করি আগামী ঈদুল ফিতরে একটি নির্বাচিত সরকার দেশ শাসন করবে।" এর আগে সকাল ১১টায় ইস্কাটন গার্ডেনের লেডিজ ক্লাবে খালেদা জিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডানকান নরম্যান, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল