ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন চার দল 'অবশ্যই' নির্বাচনে যেতে চায়। তবে এজন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা দরকার।
জরুরি অবস্থার মধ্যে 'নামকাওয়াস্তে' কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের বাসায় সাংবাদিকদের কাছে খোন্দকার দেলোয়ার একথা বলেন।
বিএনপি মহাসচিব জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচনের তারিখ পেছানো, রাজনৈতিক নেতাদের মুক্তিসহ ৫ দফা দাবি তুলে ধরে বলেন,'' জরুরি অবস্থা রেখে নামকাওয়াস্তে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। আমরা মনে করি, জরুরি অবস্থা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায়। মানুষ ওই পরিবেশে মন খুলে ভোট দিতে পারবে না।''
আগামী ১২ অক্টোবর ৫ দফা দাবি আদায়ে চার দলের সারাদেশে সমাবেশের কর্মসূচি রয়েছে।
তবে চার দল অবশ্যই নির্বাচনে যেতে চায় এ মন্তব্য করে পরিবেশ তৈরি করার তাগিদ দিয়ে বিএনপি নেতা বলেন," আমরা বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচনে গঠিত নির্বাচিত সরকারই দেশে বিদ্যমান পাহাড় প্রমাণ সমস্যার সমাধান দিতে পারবে।"
নির্বাচন নিয়ে জনমনে সংশয় আছে উল্লেখ করে তিনি বলেন,'' জনমনে অনেকগুলো প্রশ্ন রয়েছে। সংসদ নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন দেওয়া হয়েছে। এত কম সময়ে উপজেলা নির্বাচন হলে সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা-সে নিয়ে রয়েছে সংশয় রয়েছে সবার মধ্যেই। এজন্য আমরা বলেছি, জরুরি বিধিমালা তুলে নিতে, উপজেলা নির্বাচনের তারিখ পিছাতে।"
উপজেলা নির্বাচন পেছানো ও নিবন্ধন করার বিষয়ে নির্বাচন কমিশন আর কোনো ছাড় দেবে না বলে যে মন্তব্য করেছে- তার জবাবে বিএনপি মহাসচিব বলেন,'' আমরা কারো কাছে কোনো ছাড় চাই না। এখানে ছাড় দেওয়া না দেওয়ার কিছু নেই। কমিশন তো গোড়া থেকেই বিএনপি কোনো ছাড় দেয়নি।"
খোন্দকার দেলোয়ার বাঙালি হিন্দু স
bdnews24