২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাকর্মীদের সঙ্গে সৈয়দ ইবরাহিমের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঈদের দিন দুপুরে রাজধানীর নিউ ডিওএইচএস-এ দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঈদের দিন দুপুরে রাজধানীর নিউ ডিওএইচএস-এ দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ সময়ে দলের সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা সাদেক খান, তুষার কান্তি বারুড়ী, রুহুল আমিন চিশতি, অ্যাডভোকেট মুবিনুল হক, অধ্যক্ষ শাহজাহান আলী, বদরুদ্দৌজা বাবলা, মহিলা কল্যাণ ফোরামের মমতাজ বেগম মমি, ছাত্র কল্যাণ ফোরামের সৈয়দ মাহবুব হাসান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০০৫ ঘ.