২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃশর্ত সংলাপের ব্যাপারে আ. লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সরকারের সঙ্গে সংলাপের ব্যাপারে দলের অবস্থান আবারো স্পষ্ট করে বলেছেন, কোন শর্ত দিয়ে আওয়ামী লীগ সংলাপে যাবে না। তার দল নিঃশর্ত সংলাপ চায় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সরকারের সঙ্গে সংলাপের ব্যাপারে দলের অবস্থান আবারো স্পষ্ট করে বলেছেন, কোন শর্ত দিয়ে আওয়ামী লীগ সংলাপে যাবে না। তার দল নিঃশর্ত সংলাপ চায় । রোববার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিল্লুর রহমান মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচন দাবী করেন। একই সঙ্গে তিনি জানান, ১৪ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নিবর্াাচনে অংশ নেওয়া বিষয়ে তাদের সিদ্ধান্ত রয়েছে । গুলশানের বাসায় দলের ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ অনুষ্ঠানে জিল্লুর বলেন, "রাজনৈতিক দল হিসেবে আমরাই প্রথম সংলাপের কথা বলেছি। এখন সরকারসহ সবাই সংলাপের কথা বলছে। আমরা সংলাপে যেতে চাই। কিন্তু কোন শর্ত দিলে আওয়ামী লীগ সংলাপে যাবে না। আমরা চাই নিঃশর্ত সংলাপ।" চট্টগ্রামে আইন উপদেষ্টার দেয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগও ১/১১ আগে ফিরে যেতে চায় না। কেউই ওই সময়য়কার পরিস্থিতি দেখতে চায় না। উপদেষ্টা কয়েকদিন আগে চট্টগ্রামে বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১/১১ এর আগের পরিস্থিতিতে ফিরে না যাওয়ার অঙ্গীকার চাই। তিনি বলেন, "আমরা দ্রুত নির্বাচন চাই। আগে জুন-জুলাইয়ে নির্বাচনের কথা বলেছিলাম। কিন্তু দেখলাম ওই সময় ঝড়বৃষ্টি হতে পারে। তাই এখন আমরা মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচন চাই।" জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,"১৪ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।" রোববার আমেরিকার নিউজার্সি আওয়ামী লীগ শাখার পক্ষ থেকে সভাপতি সুজন আহমেদ ও টিপু সুলতান এক লাখ টাকার চেক এবং ইতালি শাখার পক্ষ থেকে সভাপতি মাহতাব হোসেন নগদ ৫ লাখ টাকা ত্রাণ তহবিলে দান করেন। এসময় দলের সভাপতিণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আবুুল মাল আবদুল মুহিত, কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২২০৭ ঘ.