২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চুক্তির 'পুনর্মূল্যায়ন' প্রয়োজন বলে নেতাদের অভিমত

বৈষম্য দূর করতে সংলাপের মাধ্যমে পার্বত্য চুক্তির পুনর্মূল্যায়ন প্রয়োজন বলে অভিমত দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের গোলটেবিল আলোচনায় এ মত ব্যক্ত করেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈষম্য দূর করতে সংলাপের মাধ্যমে পার্বত্য চুক্তির পুনর্মূল্যায়ন প্রয়োজন বলে অভিমত দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের গোলটেবিল আলোচনায় এ মত ব্যক্ত করেন তারা। গোলটেবিলে বলা হয়, পার্বত্য চুক্তির পরও সেখানে শান্তি আসেনি। একই ভূখণ্ডে দুই আইন থাকতে পারে না মন্তব্য করে বক্তারা বলেন, "আজ সময় এসেছে বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনে চুক্তির পূর্নমূল্যায়ন করার।"' পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'সংবিধানের আলোকে পার্বত্য চুক্তির পুনর্মূল্যায়ন' র্শীষক এই গোলটেবিল আলোচনায় বিএনপি,আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মনীন্দ্রনাথ ত্রিপুরাও বক্তব্য রাখেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে.জেনারেল মাহবুবুর রহমান বলেন, "পার্বত্য এলাকায় অশান্তির বীজ রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া যাবে না। তাই সংলাপ ও সমঝোতার মাধ্যমে সেখানে চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া উচিৎ।'' তিনি পার্বত্য অঞ্চল থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের বিরোধিতা করে বলেন, '' দেশের সম্ভাবনাময় এই অঞ্চলকে কোনোভাবেই অরক্ষিত রাখা যাবে না।'' আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মে. জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন,'' আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য শান্তি চুক্তি করে সেখানে শান্তি স্থাপনের শুভ সূচনা করা হয়েছে। এখন যদি বর্তমান প্রেক্ষাপটে চুক্তির পরিবর্তন কিংবা পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হলে হতে পারে। তাই বলে ওই চুক্তি খারাপ ছিল, এটা বলাটা ঠিক নয়।'' একই দেশে দুই আইন থাকতে পারে না - এ মন্তব্য করে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন,''পাহাড়ী ও অ-পাহাড়ীর মধ্যে বৈষম্য রেখে কোনো চুক্তিই সফলভাবে কার্যকর হতে পারে না। পার্বত্য অঞ্চলে সকল স