২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ মিল্লাত ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় বুধবার

জামালপুর-১ আসনে বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় দেওয়া হবে বুধবার। গত ১৫ জানুয়ারি সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম রায় দেওয়ার এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর-১ আসনে বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় দেওয়া হবে বুধবার। গত ১৫ জানুয়ারি সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম রায় দেওয়ার এ দিন ধার্য করেন। আসামি রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী সাবেরা সুরাইয়া ও ছেলে সাঈদ বিন জামাল পলাতক রয়েছেন। গত বছরের ২৮ নভেম্বর কর ফাঁকির দায়ে মিল্লাতকে ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই বছরের ৩ জুন কমিশনের উপপরিচালক মোবারা খানম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মিল্ল