২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত ছাড়াই সংলাপে যেতে চায় আওয়ামী লীগ

কোনো ধরনের শর্ত আরোপ করে সরকারের সঙ্গে সংলাপে যেতে চায় না আওয়ামী লীগ। দ্রুত সংলাপ শুরুর আহ্বান জানিয়ে দলটি বলেছে, শর্ত ছাড়া 'খোলামেলা আলোচনাতেই' তারা আগ্রহী। সোমবার বিকেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান তার গুলশানের বাসায় সাংবাদিকদের বলেন, "কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আমরা সংলাপে যেতে চাই না। আমরা চাই খোলামেলা আলোচনা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের শর্ত আরোপ করে সরকারের সঙ্গে সংলাপে যেতে চায় না আওয়ামী লীগ। দ্রুত সংলাপ শুরুর আহ্বান জানিয়ে দলটি বলেছে, শর্ত ছাড়া 'খোলামেলা আলোচনাতেই' তারা আগ্রহী। সোমবার বিকেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান তার গুলশানের বাসায় সাংবাদিকদের বলেন, "কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আমরা সংলাপে যেতে চাই না। আমরা চাই খোলামেলা আলোচনা।" সংলাপে দেরি হলে নির্বাচন নিয়ে সংশয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জিল্লুর রহমান বলেন, "আমরা সংলাপের চিঠি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে সংলাপের কথা বলা হলেও এ বিষয়ে আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।" এর আগে জিল্লুর রহমান সিডর-দুর্গত এলাকার জন্য দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নেতাকর্মীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে করা মামলার রায় প্রসঙ্গে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা বলেন, "সরকার বিনাশর্তে ছাত্র-শিক্ষকদের ছেড়ে দেওয়ার প্রতিশ্র"তি দিলেও তা রাখেনি। তারা বলেছে এক কথা আর করেছে অন্যটা।" বিচার বিভাগ আলাদা করার উদ্যোগ নেওয়ার পরও বিশ^বিদ্যালয়ের ঘটনাসহ বিভিন্ন মামলার রায়ে সরকারের প্রভাব প্রতিফলিত হয়েছে- এ অভিযোগ করে তিনি বলেন, "এর ফলে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে।" জিল্লুর রহমান বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শিল্পে বিক্ষোভ, ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে বিশ^বিদ্যালয়ে আন্দোলন, ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের আন্দোলন, সারের দাবিতে কৃষকের মিছিলসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সেগুলো দ্রুত সমাধানের পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, "আমরা চাইনি সরকার নির্বাচন ছাড়া অন্য কোনো বিষয়ে হাত দিক। কিন্তু হাত যখন তারা দিয়েছে তখন দ্রুত সেগুলোর সমাধান করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এসকে/২১০৯ঘ.