২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা এখনো অসুস্থ: আইনজীবী

কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখনো অসুস্থ বলে জানিয়েছেন তার আইনজীবীরা। শনিবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর তার আইনজীবী তওফিক নেওয়াজ ও ডা. দীপু মনি সাংবাদিকদের জানান, হাসিনা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। শারীরিক দুর্বলতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখনো অসুস্থ বলে জানিয়েছেন তার আইনজীবীরা। শনিবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর তার আইনজীবী তওফিক নেওয়াজ ও ডা. দীপু মনি সাংবাদিকদের জানান, হাসিনা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। শারীরিক দুর্বলতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। তওফিক নেওয়াজ ও দীপু মনি বিকাল সোয়া ৩টায় বিশেষ কারাগারে যান। সেখানে তারা বিভিন্ন মামলার আইনগত দিক নিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। বিশেষ কারাগার থেকে বেরিয়ে তওফিক নেওয়াজ বলেন, "বঙ্গবন্ধু কন্যার সঙ্গে মামলার আইনগত ও সাংবিধানিক বিষয় নিয়ে কথা হয়েছে। তবে আলাপের বিষয়বস্তু বাইরে প্রকাশ না করতে নির্দেশ দিয়েছেন তিনি।" তওফিক নেওয়াজ বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। অনেক সমস্যাও আছে। ইচ্ছা করলেও মুক্তভাবে সব কিছু বলা যাবে না।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, আদালত স