২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা ও সাবেক উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টু গ্রেপ্তার

বিএনপি-জামাত জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 05:28 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামাত জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে রয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার ফজলুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাড়িতে চড়ে যাওয়ার মতিঝিল থানা এলাকা থেকে পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তাকে বর্তমানে সিআইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পিন্টুকে শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হতে পারে বলে আদালত সূত্র জানিয়েছে। টাঙ্গাইল ২ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু জঙ্গি নেতা মাওলানা তাজ উদ্দীনের চাচাতো ভাই। অভিযোগ রয়েছে ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে ব্যবহার করা গ্রেনেড আবদুস সালাম পিন্টুর মাধ্যমে মাওলানা তাজউদ্দিন সরবরাহ করেন। এর আগে গত ৩ জানুয়ারি রাতে রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলের সামনে থেকে পিন্টুকে গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে বলে পরদিন দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর এবং দৈনিক ইত্তেফাকসহ দেশের অধিকাংশ গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে আব্দুস সালাম পিন্টু জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় জড়িত হরকাতুল জিহাদের একাংশের নেতা মুফতি হান্নান আদালতে দেওয়া ১৬৪ ধারায়