২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের বিজয় টিভি মামলার কার্যক্রম স্থগিত

চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বিজয় টিভি মামলার কার্যক্রম বৃহস্পতিবার স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। মেয়র মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বিজয় টিভি মামলার কার্যক্রম বৃহস্পতিবার স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। মেয়র মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। শুনানিতে মেয়র মহিউদ্দিনের আইনজীবী ড. কামাল হোসেন বলেন, সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র বা কমিশনাররা করপোরেশনের কোনো আর্থিক ক্ষতি করে থাকলে তা 'দেওয়ানী দায়' বলে গণ্য হবে। 'পাবলিক ডিমান্ড রিকভারি' হিসাবে সেই টাকা আদায় করা যাবে। এক্ষেত্রে ফৌজদারি মামলা হতে পারে না। তাছাড়া 'পাবলিক প্রকিউরমেন্ট আইন' অনুযায়ী মেয়র দরপত্র ছাড়াই প্রত্যক্ষভাবে বিজয় টিভির কাজ করতে পারেন। ড. কামালকে শুনানিতে সহায়তা করেন অ্যাডভোকেট এ কে এম ফয়েজ ও হরিসাধন দেব। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আবু আরিফ সিদ্দিকী গত বছরের ৩০ জুন চট্টগ্রাম কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, মেয়র মহিউদ্দিন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে এবং কোনো টেন্ডার ছাড়াই চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা তুলে বিজয় টিভি স্থাপনের জন্য ১ কোটি ৪০ হাজার টাকা খরচ করেন। ২০০৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় টিভির স