২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ: আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করেছে সরকার

সংলাপের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের নীতি নির্ধারণী সূত্রে এ কথা নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য মতিয়া চৌধুরীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে মঙ্গলবার রাতে টেলিফোনে বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, " শওকত সাহেব (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা) আমার পূর্ব পরিচিত। সরকারের উপদেষ্টা হিসেবে তিনি আজ সকাল সাড়ে ১১ টায় আমাকে ফোন করেছিলেন। সংলাপের বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা তিনি জানতে চেয়েছেন। আমি আমাদের অবস্থান তাকে জানিয়েছি এবং বলেছি দলীয় ফোরামে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে জানাবো।"(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের নীতি নির্ধারণী সূত্রে এ কথা নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য মতিয়া চৌধুরীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে মঙ্গলবার রাতে টেলিফোনে বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, " শওকত সাহেব (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা) আমার পূর্ব পরিচিত। সরকারের উপদেষ্টা হিসেবে তিনি আজ সকাল সাড়ে ১১ টায় আমাকে ফোন করেছিলেন। সংলাপের বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা তিনি জানতে চেয়েছেন। আমি আমাদের অবস্থান তাকে জানিয়েছি এবং বলেছি দলীয় ফোরামে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে জানাবো।"(আরো তথ্যসহ) মতিয়া চৌধুরী আরো বলেন, "এ এম এম শওকত সাহেবের সঙ্গে ফোনালাপের বিষয়টি আমি আজ ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানকে জানিয়ে দিয়েছি।" এ ব্যাপারে উপদেষ্টা শওকত আলীর সঙ্গে সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোনে অনেকবার চেষ্টার পরও যোগাযোগ করা যায়নি। তবে এ প্রসঙ্গে সরকারের আরেকজন দায়িত্বশীল সদস্য শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন," তাদের মধ্যে যোগাযোগের বিষয়টি আমি জানিনা। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হওয়ার বিষয়ে আমরা আগেই আলাপ করেছি। আমার ধারণা, এর অংশ হিসেবেই উপদেষ্টা শওকত সাহেব মতিয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন।" প্রসঙ্গত, ১২ জানুয়ারী প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই সরকারের সংলাপ শুরু করার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া নতুন পাঁচ উপদেষ্টাও দায়িত্ব নেওয়ার পরপরই মিডিয়ার কাছে প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে আগ্রহ দেখান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ইএইচবি/এসকে/২১১১ঘ.